বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার – ৩

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় শীতলক্ষ্যার জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬এপ্রিল রবিবার ভোর রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১নম্বর ওয়ার্ডের কিনাইমদীর ছেলে সোহেল মিয়া(২৬), জাহাঙ্গীর হোসেনের ছেলে চাঁন মিয়া(৩৩) ও আব্দুল খালেক মিয়ার ছেলে মনির হোসেন(২৩)।

রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, ১০/১২ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল শীতলক্ষ্যায় চলাচলকারী জাহাজে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ আসে। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার সহ ৩জনকে আটক করা হয়। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত