মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

সংগঠন বহির্ভূত কাজ করলে ব্যবস্হা নেওয়া হবে : মামুন মাহমুদ

সম্রাট আকবরঃ 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (১৭ ফেব্রুয়ারী)  বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে সেই সরকারের পতন হয়েছে।

মামুন মাহমুদ আরও বলেন, আপনারা সাংবাদিকরা আমাদের সমালোচনা করবেন। আমাদের দোষত্রুটি তুলে ধরবেন। কিন্তু কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না। কেননা আমাদের নেতা তারেক রহমান সুনির্দিষ্টভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই মোতাবেক চলছি। আপনারা দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বেশ কয়েকটি কমিটি বাতিল করেছেন। তাই ঢালাওভাবে দলকে দোষারোপ করা যাবে না। যে সাংগঠনিক নিয়মের বাইরে চলে বা চলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিগত সময়গুলোতে আপনারা সেগুলো দেখেছেন। আমরা জনগণের সাথে আছি এবং তাদের সাথেই থাকতে চাই।

এসময় মামুন মাহমুদ বলেন, গত ৫ ফেব্রুয়ারি যে কমিটি দেওয়া হয়েছে সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল আমার ওপর আস্থা রেখেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো কোন অন্যায় করিনি। যদি কেউ দেখাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেবো।

এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত