বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা হেরোইন সহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জস্হ আটি ভূমি পল্লী আবাসন এলাকার প্রধান গেটের সামনে থেকে শনিবার (০২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (০৩ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আরিফ মাহমুদ (৩৫) সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার সিরাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি নাসিক ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, আরিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। নতুন আরেকটি মামলা করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত