রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলার সিসিএস সদস্যদের সাথে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সৌজন্য সাক্ষাৎ

সম্রাট আকবরঃ 

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় সিসিএস সিদ্ধিরগঞ্জ  সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শেষে র‍্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সঙ্গে নারায়ণগঞ্জ জেলার কো – অর্ডিনেটর মনিরুল ইসলামের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিএস এর সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন—নুরুজ্জামান সাউদ, সোনালী আফরিন, শাফাত রেজা, আল আরাফাত, মো. আরিফ হোসেন, মুফতী মামুন মাহমুদী, নাজমুল হাসান দ্বীপু, আব্দুল্লাহ আল মামুন, মাহাদী আহমেদ সীমান্ত, মো. রবিউল হোসেন নূর নবী, মো. সানজিম মিয়া, হাসান আহমেদ, খায়রুল আমীনসহ আরো অনেক সদস্য।

সাক্ষাৎকালে শাহীনুর আলম বলেন,“ভোক্তাদের সচেতন করা গেলে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট দুর্বল হয়ে পড়বে। এতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ভালো মানের পণ্য কিনতে পারবে। ভোক্তা অধিকারের জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করে মানবিক হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন,“সিসিএস-এর মতো সংগঠন সমাজে অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখতে পারে। মাদক, ছিনতাই, ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আপনারা আমাদের সঠিক তথ্য দিন, আমরা ব্যবস্থা নেব।”

তিনি সিসিএস সিদ্ধিরগঞ্জ ইউনিটের পরিচিতি সভায় অতিথি হিসেবে অংশ নেওয়ার সম্মতি দেন এবং থানার পক্ষ থেকে ভোক্তা অধিকার রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সিসিএস নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি বলেন,“বৃষ্টি কিংবা প্রতিকূলতা আমাদের থামাতে পারে না। আমরা আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। সঠিক পথে থেকে কাজ করলে আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দেবেন।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত