বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সম্রাট আকবরঃ 
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল  করেছে   হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে  সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মহল্লার ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করতে করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একত্রিত হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌদি বাংলা মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানার  উপদেষ্টা মুফতি নোমান কাসেমী  বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত রামগিরির ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।
সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা  বলেন, ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছে।
মুফতি মাহমুদুল হাসান এর সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উপদেষ্টা মুফতি জাফর আল হোসাইনী, সভাপতি মুফতি কাসেম আল হোসাইনী,  সহ সভাপতি  মুফতি আব্দুল ওয়াদুদ,  সাধারন সম্পাদক মাওলানা নূর হোসাইন,সহ  সাংগঠনিক সম্পাদক মাওলানা ফেরদৌস বিন হেলাল, মুফতি আরিফ উল্লাহ, প্রচার সম্পাদক হুজাইফা আল মাহদী সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত