সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হাজী সিরাজুল ইসলাম এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য এবং নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম (২২ডিসেম্বর) সোমবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের একনিষ্ঠ সমর্থক এবং নিবেদিত কর্মী হাজী সিরাজুল ইসলাম অত্যন্ত জনপ্রিয় একজন সমাজ সেবক ছিলেন। জীবদ্দশায় তিনি সর্বক্ষণ জনসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি সোচ্চার থেকে ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে ১নং ওয়ার্ডবাসী একজন ভালো মানুষকে হারালো। বিএনপি হারিয়েছে একজন বিশ্বাসী ও একনিষ্ঠ নেতৃত্বকে।

আমাদের প্রিয় সাথী হাজী সিরাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার ও আত্মীয় স্বজন এর সাথে সহমর্মিতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা সিরাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত