বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে তিতাস কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড বাতানপাড়া এলাকায় এক বাড়ি থেকে নিজেকে তিতাস কর্মকর্তা পরিচয় দিয়ে মিঠু নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিতাসের সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে এই টাকা হাতিয়ে নেয় মিঠু। খোঁজখবর নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসে মিঠু নামে এক ব্যক্তি রয়েছে। তিনি লিকেজের কাজ করেন। গত ৭জুলাই সোমবার লিকেজের কাজের জন্য বাতানপাড়া এলাকায় যান মিঠু, লিকেজের কাজ শেষে দুপুর ১২.৪৭ মিনিটে এক প্রবাসীর ভবনে ঢুকে তাদের গ্যাসের বই দেখাতে বলেন। পরে সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেন মিঠু।

ভুক্তভোগী বয়স্ক নারী অভিযোগ করে বলেন, আমাদের সকল কাগজপত্র সঠিক থাকার পরেও নিজেকে নারায়ণগঞ্জ তিতাসের অফিসার পরিচয় দিয়ে এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ভয় দেখিয়ে ১লক্ষ টাকা নিয়েছে। তিতাসের যিনি আমাদের বাড়িতে এসেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে।
এই মিঠুর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ মিঠু পুরো নারায়ণগঞ্জের অবৈধ গ্যাস সংযোগকারীদের কাছ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা যায়। নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের কর্মকর্তারা বিভিন্ন অভিযানে গেলে মিঠু অবৈধ সংযোগকারীদের মোটা অংকের টাকার বিনিময় তাদের গ্যাস সংযোগ রক্ষা করেন এবং প্রতিমাসে মোটা অংকের টাকা আদায় করেন।

উক্ত বিষয়ে মুঠোফোনে মিঠু জানায়, আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি।

নারায়ণগঞ্জ তিতাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরানের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

উক্ত বিষয়ে জানতে ঢাকা তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত