বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে কৃষকদলের চারজন গ্রেফতার

 

ট্রাকচালকের সহকারী নূর হোসেনকে মারধর করে ও অস্ত্রের ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কৃষকদলের চার নেতা কর্মীকে গ্রেফতার করছে র‍্যাব ১১।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ রুবেল (৩৪), জুয়েল রানা (২২), সাদিকুল ইসলাম সুজন (৪০) ও মোঃ সোহেল রানা (৪০)।

ভুক্তভুগী ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বলেন, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় সড়কে ট্রাকটি বিকল হয়ে পড়লে তিনি ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়েন।  কিছুক্ষণ পরেই ওই ৪ জন সেখানে গিয়ে নুরহোসেনকে ডেকে তুলে মারধর শুরু করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল ফোন ছিনতাই করে।  চলে যাওয়ার সময়  নুর হোসেনকে এ ঘটনা কাউকে জানালে হত্যা করারও হুমকি দেয়।

রাতেই নুরহোসেন বিষয়টি র‍্যাব -১১ এর দপ্তরে গিয়ে অভিযোগ করলে রাতেই নাসিক ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে র‍্যাব সদস্যরা কৃষক দলের ওই ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।  মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।  এ ঘটনায় ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বাদী হয়ে ওই ৪ জনকে আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।  গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, অবশিষ্ট টাকা তারা খরচ করে ফেলেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকার করেছে।  গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম সুজন নাসিক ৫ নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ- সভাপতি মোঃ সোহেল রানা একই ওয়ার্ডের সাধারন সম্পাদক, মোঃ জুয়েল রানা কোষাধ্যাক্ষ এবং রুবেল সাধারন সদস্য বলে জানাগেছে।

কৃষক দলের সিদ্ধিরগঞ্জ থানা শাখারা আহবায়ক মোঃ তৈয়ম হোসেন বলেন, তাদেরকে কমিটি দিয়েছিলাম কিন্তু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় কমিটি বিলুপ্ত করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল মামুন ওই চারজনের নামে ছিনতাই মামলা হয়েছে বলে স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত