রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক খুন, গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম।

গতকাল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় তাকওয়া টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মাকসুদুল হাসান জনির (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন ও আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। ১৪ জুলাই রাত দুইটার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকওয়া টাওয়ার নামক নির্মাণাধীন ভবনের পাশে ফেলে রাখে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে জনির পিতা শুকুর আলী সাতজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনূর আলম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে এবং একজনকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত