বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ (২৮) ও আব্দুর রহিম (২৬) নামে দুই যুবকের বিরুদ্ধে। হামলায় আল-আমিনহসহ তার আরো দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আল-আমিন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২০ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আমতলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

অভিযুক্তরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে দাবি এলাকাবাসীর। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অভিযুক্তরা এলাকায় নানা অপকর্ম করে বেড়াতো বলে অভিযোগ এলাকাবাসীর। এখনো তাদের এসব অপকর্ম চলমান রয়েছে।

আহত আল-আমিনের ভাই জাহিদুল বলেন, এলাকায় আমরা ইট, বালু, রড, সিমেন্টের ব্যবসা করি। বেশ কিছুদিন ধরে আব্দুল্লাহ আমাদের কাছে চাঁদাদাবি করছিল। এ নিয়ে ঘটনার দিন আমাদের সাথে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এ সময় অভিযুক্তরাসহ তাদের বাহিনী আমাদের উপর হামলা করে।হামলায় আমার ভাই আল-আমিনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

জালকুড়ি এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এই গ্রুপের লোকজন এলাকায় নতুন কেউ বাড়ির কাজ ধরলে তাদের কাছে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধরের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক চাঁদা গ্রহণ করে। তাদের কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত