সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও রোড এলাকার নিজ বাসা থেকে এস এম আসলাম এবং আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

এছাড়া আটককৃত টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪৩৫ ধারায়ও মামলা রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের ডিটেনশনের আদেশ পাওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হবে।

আটক এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, টি.এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত