রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

 

বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও অসুস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জাকির খানের রোগমুক্তি, দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের সি.আই.খোলা কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের নেতা মো. জনি হোসেনের সভাপতিত্বে ও মো. জনি পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম রতন।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহবায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব মো. মেহেদী হাসান সানি, জি এম সোহেল, মো. রহিম বাদশা, মো. সাকিল, মো. সবুজ, মো. আনিস দেওয়ান, মো. কবির হোসেন, মো. আবু কালাম, মো, আলী হোসেন, মো.বাধন, মো. শাহিন আহমেদ, মো. ইমরান, মো. সুমন মিয়া, মো. গোলজার হোসেন, মো. সালাউদ্দিনসহ উক্ত ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত