সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার

আনাজেত উল্লাহ

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী ও সিদ্ধিরগঞ্জের অপরাধচক্রের অন্যতম সদস্য নূর নবী (৩০) কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১১।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটি হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব–১১ এর একটি বিশেষ দল। এ সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সে আটি হাউজিং এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে।

র‌্যাব আরও জানায়, নূর নবী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় সাহেব আলীর সন্ত্রাসী গ্রুপের হয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় জড়িত ছিল। কয়েক বছর ধরে সে সাহেব আলীর ডান হাত হিসেবে কাজ করে আসছিল এবং এলাকার বিভিন্ন অপরাধে সরাসরি নেতৃত্ব দিত।

নূর নবীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে। এর মধ্যে চাঁদাবাজি, নাশকতা, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত