বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেফতার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি গোলাম মোস্তফা বলেন, শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত