বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সাবেক এমপি ও হাজী সেলিমের পুত্র সোলায়মান গ্রেফতার

হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোলাইমান সেলিমকে বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। চকবাজার থানার হত্যা মামলায় সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ডে আবেদন করা হবে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলেছিলেন। তবে ১ সেপ্টেম্বর তাঁর বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়।

সোলাইমান সেলিম বাবা হাজী সেলিমের পরিচয়ে রাজনীতিতে আসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন সোলাইমান সেলিম। দশম ও একাদশ জাতীয় সংসদে আসনটির এমপি ছিলেন তাঁর বাবা হাজী সেলিম।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত