বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন আওয়ামীলীগের সাবেক মেয়র হাজী আলাউদ্দিন

 

দেশের পরিবহন সেক্টরের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন এফবিসিসিআইয়ের পরিচালক ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আজ নতুন কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় সকল জেলার পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত করা হয় হাজী আলাউদ্দিনকে। কার্যকরী সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক- সমিতির সাধারণ সম্পাদক কপিল উদ্দিন ও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন এম এ বাতেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর সংগঠনের সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ আত্মগোপনে চলে যান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত