বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

শ্রমিকদলের উঠান বৈঠক অনুষ্ঠিত 

 

আবু কাওছার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশে রূপগঞ্জে শ্রমিকদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাটাবো আতলাশপুর  এলাকায় এ উঠান বৈঠক হয়। ভুলতা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড শ্রমিকদলের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি প্রার্থী লিমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আব্দুল সামাদ ভুইয়া। রূপগঞ্জ থানা শ্রমিক দল নেতা মাসুদ আহমেদ এর
সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইউসুফ মোল্লার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, ভুলতা ইউনিয়ন যুবদলের  যুগ্ম সাধারণ সম্পাদক লিটন, ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি সেলিম মিয়াসহ ভুলতা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত