শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
পুলিশ সপ্তাহে নারায়ণগঞ্জ পিবিআই ৩কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন

লক্ষীপুরে গৃহবধূ কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে কল্পনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর রাড়ির লোক জনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে কল্পনার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে শ্বশুর-শ্বাশুড়িসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে গৃহবধূর বড় ভাই আলমগীর হোসেন এ অভিযোগ তোলেন। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় কল্পনার স্বজনরা।

নিহত কল্পনা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমনের স্ত্রী।

নিহতের ভাই আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, প্রায় ৮ দিন আগে কল্পনার কন্যা সন্তান হয়েছে। সেজন্য গত মঙ্গলবার বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায়। এ সময় মিষ্টিসহ বিভিন্ন জিনিপত্র নিয়েছে। সেগুলো কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়ি তাকে বিভিন্ন কথা শোনায়। ধারণা করা হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যায় তারা। খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে।

আলমগীর আরও বলেন, ১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। তার স্বামী ওমান থাকে। সেই সুযোগে শ্বশুর-শাশুড়ি তাকে নানানভাবে নির্যানত-নিপীড়ন করে আসতো।

ঘটনার বিষয়ে জানার জন্য চেষ্টা করেও গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম বলেন, শুনেছি গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ তাকে ফাঁস দেওয়া অবস্থায় পায়নি। ঘটনাটি তদন্ত চলছে। তার শ্বশুর বাড়ির লোকজনও আত্মগোপনে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত