রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

রূপগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

আবু কাওছার

রূপগঞ্জে হামলায় দুই যুবক আহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার কয়েকশত নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন ও তার সহযোগীরা মাহনা, গোলাকান্দাইল, সাওঘাট, আদুড়িয়া, ভুলতা এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদক ব্যবসায় বাধা দেওয়া ও প্রতিবাদ করায় একই এলাকার রাহাত মোল্লা ও তৌহিদের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন সহ একদল সন্ত্রাসী রামদা, ক্ষুর, লোহার রড, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  হামলা চালায়। রাহাত ও তৌহিদুল কে হত্যার উদ্দেশে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

এবিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম জানান এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত