শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

রূপগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার 

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় ভাড়াটিয়ার শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়া(৫৫) কে ২৩জুলাই বুধবার গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকার বাড়ির মালিক জজ মিয়ার বাসায় ভাড়ায় থেকে জনৈক দম্পতি স্থানীয় হারুন মোল্লা টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে চাকুরি করেন। গত ২০জুলাই রবিবার পিতা-মাতা তাদের কর্মস্থলে চলে যাওয়ার পর খালি বাড়িতে মেয়েটিকে জজ মিয়া তার শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে জজ মিয়া পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

২৩জুলাই বুধবার মেয়েটির পিতা রবিউল খাঁ বাদী হয়ে গোলাকান্দাইল বিজয়নগর গ্রামের মোহর আলী প্রধানের ছেলে  বাড়ির মালিক জজ মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে জজ মিয়াকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জজ মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত