বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

 

আবু কাওছার

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৭ ডাকাত কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

৬ জুলাই ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন- চনপাড়া এলাকার আকরাম হোসেন, আইয়ুব আলী, ইসহাক মিয়া, রুবেল মিয়া, ইউনুস আলী, কামাল হোসেন ও রাজু খন্দকার।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখানে যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি-সহ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের কে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত