সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

রূপগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইঁয়া ইন্তেকাল করেছেন

রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা রূপগঞ্জে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

তাঁর মৃত্যুতে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শাহজাহান ভুঁইয়াকে যেন আল্লাহ বেহেশত নসীব করেন সেই দোয়া কামনা করেন ।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুম শাহজাহান ভূঁইয়ার জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত