বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামায়াত ইসলাম মানুষের কল্যাণে কাজ করবে : আনোয়ার হোসেন মোল্লা

আবু কাওছার

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মর্যাদা বিশ্ব দরবারে আরও উঁচু হবে,অন্যের কাছে হাত পাততে হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে রূপগঞ্জ জামায়াতে ইসলামী পশ্চিম শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মুড়াপাড়া কালী মন্দির,মুড়াপাড়া নগড় রাঁদা গোবিন্দ মন্দির,মুড়াপাড়া নগড় মনিপাড়া মন্দির,বানিয়াদী ঋষিপাড়া মন্দিরসহ বেশকিছু পূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,জামায়াত ইসলামী ন্যায় ও আদর্শের ভিত্তিতে দেশকে পরিচালিত করতে চায়। দেশের সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামায়াত ইসলাম মানুষের কল্যাণে কাজ করবে। একটি আত্মনির্ভরশীল দেশ গড়তে যা প্রয়োজন সবই করবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পশ্চিমের আমীর ফারুক আহমেদ,রূপগঞ্জ উপজেলা পশ্চিমের সেক্রেটারি হানিফ ভূঁঞা,কায়েতপাড়া ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া,কায়েতপাড়া ইউনিয়নের সহসভাপতি ইসমাইল মিয়া,মুড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি শফিকুর রহমান বাচ্ছু,মুড়াপাড়া ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল হান্নান,মোজাম্মেল সরকার,তারিকুল ইসলাম,রাসেল মিয়া সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত