বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রামগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেফতার – ৪

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মালসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ অক্টোম্বর) দিবাগত রাতে পুলিশের স্পেশাল টিম সিআইডির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃত অন্যরা হল, পৌরসভার ৩নং ওয়ার্ড বাঁশঘরের কাউন্সিলর আবু সুফিয়ান ভূঁইয়া, ৪নং ইছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা শ্রীরামপুর পাটোয়ারী বাড়ির মৃত কালু মিয়ার ছেলে কামাল হোসেন ও সোনাপুর গ্রামের পালের বাড়ির আব্দুল লতিফের ছেলে মিরন পাল।

সুত্রে জানা যায়, আওয়ামীলীগের শাসন আমলে দলীয় প্রভাব খাটিয়ে আটককৃতরা উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের জয়পুরা গ্রামের ছায়েদ আলী ব্যাপারী বাড়ির আবুল বাশারের ছেলে মজিবুর রহমান কাজল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায় করেন। পরে ভুক্তভোগী ১ লাখ টাকা দেন। বাকি ৯ লাখ টাকার জন্য হুমকি-ধমকি দিতে থাকে।

একপর্যায়ে ভুক্তভোগী মজিবুর রহমানকে হামলা করারও চেষ্টা করে। এ ব্যাপারে কাজল রামগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাদেরকে আটক করে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল বাশার জানান, চাঁদাবাজি মামলায় চারজনকে আটক করে, জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত