বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহিদুল ইসলামে‘র শুভেচ্ছা

সোমবার (২৭ অক্টোবর)  বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য উদাহরণস্বরূপ।

যুবদল নেতা শহিদুল ইসলাম আরও বলেন, “যুবদল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণদের সংগ্রামী চেতনা এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার প্রেরণা। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন করে সংকল্প করার দিন, যাতে আমরা দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারি। “আমরা সকলেই জানি, বর্তমান সময়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু যুবদলের ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যুবদল আগামী দিনগুলোতে দেশের সার্বিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে শহিদুল ইসলাম যুবদলের সকল নেতাকর্মীদের একসাথে থেকে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, “একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের সবার দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। যুবদল যেন সবসময় মানুষের অধিকার রক্ষায় সক্রিয় থাকে, সেই কামনা করছি।”

শহিদুল ইসলাম তার শুভেচ্ছা বার্তায় যুবদলের আগামী দিনের সাফল্য কামনা করে দলের সকল নেতা-কর্মীকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত