বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

যুবদলের তিন নেতা বহিষ্কার

বহিষ্কার করা হয়েছে যুবদলের তিন নেতাকে। তারা হলেন—ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রিফাত হোসেন খান, মো. কলিম হোসেন ও কুষ্টিয়া জেলা শাখার দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল। তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  যুবদলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রিফাত হোসেন খান ও মো. কলিম হোসেন, কুষ্টিয়া জেলা শাখার দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক মো. নুর জামাল হক এবং সদস্য সচিব মো. আতিকুর রহমান লেবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত