শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

মুচলেকা দিয়ে ৭ মাদক ব্যবসায়ীর ব্যবসা ছাড়ার অঙ্গীকার

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার সাত মাদক ব্যবসায়ী স্ট্যাম্পে লিখিতভাবে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছে। শনিবার (২৬জুলাই) মৈকুলী বাজার এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর চাপে পড়ে মাদক ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে মৈকুলী এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়।
জানা গেছে, তারাবো পৌরসভার মৈকুলী এলাকার হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভুঁইয়ার ছেলে শ্যামল ভুঁইয়া, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।
২৫জুলাই শুক্রবার সন্ধ্যায় ৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুই সহযোগীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তাতে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর চাপের মুখে প্রকাশ্যে শতশত মানুষের সামনে তারা মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরণের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে কোন ক্রমেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। মাদক ব্যবসা বন্ধে পুলিশ সক্রিয় ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত