বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ভোটের অধিকার না থাকলে গণতন্ত্রও থাকবে না – অধ্যাপক মামুন মাহমুদ

শনিবার (২৬ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও  নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। মানুষ তার ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার অধিকার প্রয়োগ করবে—এই অধিকারগুলোই হলো গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটের অধিকার না থাকলে গণতন্ত্রও থাকবে না।”

তিনি আরও বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একজন নাগরিক জনপ্রতিনিধি নির্বাচন করে, তার মতামত প্রকাশ করে। আর এভাবে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়। গত ১৫ বছর দেশে সেই জবাবদিহিতা ছিল না। সরকার যা খুশি করেছে, কোনো ভয় ছিল না। কিন্তু প্রকৃত গণতন্ত্রে পাঁচ বছর পর জনগণের সামনে ফিরে আসতে হয়, জবাব দিতে হয়।”

বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, “ভোটাধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকেছে। জীবন বাজি রেখে আন্দোলন করেছে। আজ যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ ও দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজনটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নাসিক ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসরাফিল প্রধান, ৯ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ও ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত