সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

ভুটানের প্রধানমন্ত্রী তিনদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশীর উদ্দিন।

শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ঢাকা সফরে আসেন।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। একই দিন ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন টোবগে।

ঢাকা সফরকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। এছাড়া বেশ কয়েকজন রাজনীতিবিদ ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত