মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

“বৃহত্তর নোয়াখালী ইউনিটি”র পরিচিতি ও আলোচনা সভা 

সম্রাট আকবরঃ 

নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীর অন্তর্গত তিন জেলার ( নোয়াখালী, লক্ষীপুর, ফেনী) মানুষের সমন্বয়ে গঠন করা হয়েছে “বৃহত্তর নোয়াখালী ইউনিটি”। এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত নোয়াখালী বাসীদের (নোয়াখালী, লক্ষীপুর, ফেনী) একতাবদ্ধ করাই সংগঠনের মূল উদ্দেশ্য। মঙ্গলবার (৪ঠা মার্চ) রাত ৯:৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকার রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনের সদস্যদের মাঝে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত প্রকাশ করে তাদের বক্তব্য দেন। তন্মধ্যে সংগঠনের সদস্য সংগ্রহ এবং সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন সহ বেশকিছু বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এম.এ.জলিল,মোহাম্মদ হারুন অর রশীদ, আনোয়ার হোসেন, মোরশেদ আলম রানা,এড.হেলাল উদ্দিন , জাহাঙ্গীর খান, লাউ ছান, জিয়া উদ্দিন, সফিকুর রহমান, আহসান হাবিব নাছির, সাইফুল, আলাউদ্দিন, মোতালেব হোসেন হিরা, আবু ছায়েদ শিপন, সাইফুল্লাহ খালিদ রাসেল ও সম্রাট আকবর।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত