বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বিএনপির রবিবারের সমাবেশ মঙ্গলবার

বিএনপি আগামীকাল রোববারের সমাবেশ কর্মসূচি পিছিয়ে দিয়েছে। এই সমাবেশ আগামী মঙ্গলবার বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার রাত পৌনে ৯টায় জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ঢাকার সমাবেশ পেছানো হলেও কেন্দ্রঘোষিত সারা দেশের অন্যান্য বিভাগীয় শহরে আগামীকালের শোভাযাত্রা কর্মসূচি বহাল আছে। মহানগর কমিটিগুলো যার যার সুবিধামতো সময়ে শোভাযাত্রা করবে।

বিএনপির সূত্র জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ পেছানো হয়েছে। এদিকে আগামীকাল বেলা সাড়ে ১১টায় গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত