তৌরিদ হাসান:
অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (১১জুলাই) ঢাকা গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬।
উক্ত অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হাসান তুসার, সাবেক লিজেন্ডারি ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু, সাবেক ফিফা রেফারি সুজিত ব্যানার্জি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক ফিফা ও জাতীয় পর্যায়ের রেফারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এরপর সংগঠনের আহ্বায়ক ও সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতির প্রতিবেদনের পর তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটের দায়িত্ব হস্তান্তর করে নিজের বক্তব্য সমাপ্ত করেন।
দীর্ঘদিন ধরে দেশের ফুটবল অঙ্গনে রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য বজায় রাখতে বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এবারের বিশেষ সাধারণ সভায় সারা দেশ থেকে এসোসিয়েশনের সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ৪০১ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ১৯৩ ভোট সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান মিরন।
এছাড়াও বাকী নির্বাচিতরা হলেন-
সভাপতি: বাফুফে থেকে মনোনীত,সি. সহ-সভাপতি: আর. আলম,সহ-সভাপতি: শাহাদাত হোসেন বাদল,সাধারণ সম্পাদক: সাদাত হোসেন সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক: আলমগীর সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক: মো: জালাল উদ্দিন,কোষাধ্যক্ষ: নুরুজ্জামান,দপ্তর সম্পাদক: ফেরদৌস আহমেদ,কার্যনির্বাহী সদস্য-মো: নাজমুল হুদা,বিকাশ সরকার, ভারত চন্দ্র গৌড়,
নাদিয়া সুলতানা ঝর্ণা,সাইযুন হাসান (সানি),সাব্বির সালেক শুভ,হারুন উর রসিদ,শহীদুল ইসলাম লিমন এবং আনিসুর রহমান সাগর।
আব্দুল হান্নান মিরন বলেন, আমি দীর্ঘদিন ধরে ফুটবল রেফারি এসোসিয়েশনে কাজ করে আসছি। আমাদের এই নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আগামীতে আরো সুন্দর এবং সুশৃঙ্খল ফুটবল খেলা দেশ এবং জাতিকে উপহার দিব।
তিনি আরো বলেন, এমন একটি সুন্দর নির্বাচনের ব্যবস্হা করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আমাদের এসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।