বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বলাৎকারের অভিযোগে আওয়ামীলীগ নেতাকে সমাজচ্যুত

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের (৭০) বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় ঘটনাটি ঘটে । এ ঘটনায় গত ১০ অক্টোবর ভিকটিমের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

এরআগেও আওয়ামীলীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে বলাৎকারের ঘটনায় আরো দু’টি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় রবিবার ১২ অক্টোবর পাইনাদী নতুন মহল্লা পঞ্চায়েত কমিটি এক সভায় বলাৎকারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ থেকে বহিস্কার করে। ঘটনার অনেকদিন  অতিবাহিত হওয়ার পরও পুলিশ আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাহী নেওয়াজ এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেন।

অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার (৭০) সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে। তিনি জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলার আসামি হয়ে এলাকায় ছিলেন বীরদর্পে। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে এলাকায় পরিচিত।

ভিকটিমের মা অভিযোগ জানান, অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার আমার ছেলেকে নাতি হিসেবে বিভিন্ন ভালো উপদেশ দিয়ে মাঝে মাঝে নিজের বাড়িতে নিয়ে যেতেন। সরল বিশ্বাসে ভিকটিম তার কথা শুনতেন। ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে বাসায় নিয়ে ফুসলিয়ে তাকে বলাৎকার করা হয়। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। তিনি আরো জানান, আমার ছেলেকে জিজ্ঞেস করা হলে, সে জানায়, এর আগেও আরো দুই বার তাকে ফুসলিয়ে বলাৎকার করে।

রবিবার ১২ অক্টোবর রাতে পাইনাদী নতুন মহল্লা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক সালিশ ও বিচারের আয়োজন করা হয়। সালিশে সিদ্ধান্ত হয় যে, বলাৎকারের ঘটনায় আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ ও মসজিদ কমিটি থেকে বহিস্কার করা হয়। এবং তাকে এলাকায় পেলেই ধরে পুলিশে সোপর্দ করা হবে।

স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. রফিক পাটোয়ারী বলেন, এলাহী নেওয়াজের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগেও তিনি বলাৎকারের কয়েকটি ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলাও হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, পাইনাদী এলাকার এলাহী নেওয়াজ নামে একজন বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের লিখিত অভিযোগ করা হয়েছে। তাকে প্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত