শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন

পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইতি আক্তার। এ ঘটনায় তার স্বামী বিল্লালকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি একজন গাড়ি চালক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত দম্পতি মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার দিবাগত রাতে তাদের ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের ঘরের সামনে যান। দরজা বন্ধ দেখে নক করলে বিলম্বে দরজা খোলে। এসময় এলাকাবাসী দেখে ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানায়, ইতির পরকীয়া প্রেমের সন্দেহকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। দাম্পত্য কলহের একপর্যায়ে রুটি বানানোর বেলন দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন স্বামী বিল্লাল। এতে ঘটনাস্থলেই ইতির মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ বিল্লালকে আটক করে। ইতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত