বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

নাসিক ৪নং ওয়ার্ডে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে নাসিক ৪নং ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার আঁটি বউবাজার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন । ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক  রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি  সেলিম মাহমুদ, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান সেন্টু। এছাড়া  আরো উপস্থিত ছিলেন আমির হোসেন – যুগ্ম সম্পাদক কৃষক দল, যুবদল নেতা মিলন, কৃষক দল নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, হাবিব, সেলিম মোল্লা, খলিল খান, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।

গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়ায় ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ও দোয়া করা হয়। এছাড়াও  নারায়ণগঞ্জ- ৪ আসন থেকে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে পুনরায় নির্বাচিত করার জন্য দোয়া কামনা করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত