বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে মামুন মাহমুদ এর শোকবার্তা 

সম্রাট আকবরঃ 

সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক তাজুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সোমবার ( ৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সানারপাড় লন্ডন মার্কেটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি নেতা তাজুল ইসলাম বিএনপির অত্যন্ত নিবেদিত নেতা ছিলেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি যখনই সুযোগ পেতেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন। তাজুল ইসলাম সামাজিকভাবে অত্যন্ত গ্রহনযোগ্য ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিককে হারালাম।

বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত