রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

নাশকতা ঠেকাতে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিছিল

নারায়নগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাৎ হোসেন ভুইয়ার নির্দেশে  আওয়ামীলীগের ডাকা লকডাউন উপলক্ষে নৈরাজ্য ঠেকাতে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো: আবুল হোসেন আবির এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩নভেম্বর আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বুধবার (১২নভেম্বর) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা আবির বলেন, যেই দলের প্রধান কর্মীদের রেখে পালিয়ে গেছে সেই দলের কোন অস্তিত্ব বাংলার জনগণ মেনে নিবে না। বাংলাদেশের মানুষের কোন রকম ক্ষতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  হতে দিবে না, কারণ বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। তাই যারা নাশকতার চেষ্টা করবে আমরা সাধারণ মানুষদের সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মান্না, বিল্লাল হোসেন, মেহেদী হাসান জিহাদ,সোহাগ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত