রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের ব্যানার ফেস্টুনে আগুন, আটক -১

সম্রাট আকবরঃ 
 রাতের আঁধারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়েছে টাকার বিনিময়ে । এই ঘটনায় মো.রিয়াজ (৩২) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের  মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন ফুটওভার ব্রিজে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। আটক যুবক সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগরে  ফুটওভার ব্রিজের উপর টানানো নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যানারে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। এসময় ঘটনাস্থলের আশপাশে থাকা স্থানীয়রা হাতেনাতে  রিয়াজকে আটক করে। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঐ যুবককে থানায় নিয়ে যায়।
ঘটনার বিষয়ে জানতে তৎক্ষনাৎ ফোন দিলে তথ্য দিতে ঘড়িমসি করে এসআই আতাউর। তিনি বলেন, আমি কিছু জানি না। চেকপোস্ট ডিউটি অফিসার এসআই মফিজ জানে। এসআই মফিজ কে ফোন দিলে তিনি বলেন, লোকজনের কারণে আমি নাম ঠিকানা নিতে পারিনি, এসআই আতাউর আসামি নিয়ে গেছে ওনি বলতে পারবে। এসআই  আতাউর কে একাধিকবার  ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এ ঘটনার তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত