বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

দূর্গাপূজা উপলক্ষ্যে নগদ অর্থ ও শাড়ি লুঙ্গি দিয়েছেন মামুন মাহমুদ

সম্রাট আকবরঃ 

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি উপহার দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় তিনি বলেন, আগের চেয়ে এবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। এবারের পূজায় প্রতিটি মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলেও মন্তব্য করেন  মামুন মাহমুদ।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সনাতনীদের পাশে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তি ও স্বস্তি সহকারে উৎসব মুখর পরিবেশে পালন করতে আমারা আপনাদের পাশে আছি, থাকবো। যে কোন সমস্যা হলে তাৎক্ষনিক তা মোকাবেলা করতে বিএনপির সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে।

এসময়ে সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মনসহ ৬টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত