শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর যুবদলের র‍্যালীতে ৫শতাধিক নেতাকর্মী নিয়ে শহিদুলের যোগদান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। উক্ত র‍্যালীকে সফল করে তোলার লক্ষ্যে ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২নং সদস্য শহিদুল ইসলাম র‍্যালীতে যোগদান করেন। শহিদুল গতকাল ৭ই নভেম্বর বেলা ৩ টায় সিদ্ধিরগঞ্জ পুল হতে ১০ টি বাসের বহরে নেতাকর্মীদের নিয়ে বরফ কল এসে সমবেত হন। পরে শহিদুলের নেতৃত্বে যুবদলের ৫ শতাধিক নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে মহানগর র‍্যালীতে যোগদান করে। প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন হাতে সুসজ্জিত মিছিলে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। মহানগর যুবদলের ২ নং সদস্য শহিদুল ইসলামসহ মহানগর যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে যুবদলের র‍্যালীটি খানপুর হতে শুরু হয়ে চাষাড়া ঘুরে ২ নং রেলগেট এসে সমাপ্ত হয়। এক সাক্ষাৎকার শহিদুল ইসলাম বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। তাই ৫ ই আগস্টে স্বৈরাচার সরকারের মন্ত্রী-এমপিরা সিংহ থেকে বিড়াল হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে মহানগর যুবদলের নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে ধানের শীষের পক্ষে জনমত গঠনে দিবানিশি কাজ করে যাচ্ছে

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত