বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

গণতন্ত্রের অগ্নি মশাল ছিলেন খালেদা জিয়া : মিতা রহমান

‘বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অগ্নি মশাল’ মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনোই ভুলতে পারে না। তিনি ছিলেন আপসহীন গণমানুষের নেত্রী। তিনি বেঁচে থাকবেন জনতার হৃদয়ে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) শেরে বাংলা নগরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সকল সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখেছেন কিন্তু দেশ ছাড়েননি। তিনি সকল সময় বলতেন আমি বাংলাদেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাবো না। তাইতো কারা নির্যাতনসহ দীর্ঘ কারাবন্দি জীবনে অসুস্থ হয়েও আপোষ করেননি তিনি। এজন্যই খালেদা জিয়া বেঁচে থাকবেন সকল মানুষের হৃদয়ে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফ এম শরিফুল আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিম ভুইয়া, মহানগর সদস্য রিনা আক্তার, শান্তা বেগম, জোসনা বেগম, নাসিমা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত