সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইস্রাফিল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সদস্য সিয়াম হোসেন, সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিদুল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা রাইসুল ইসলাম রিয়াদ, আনন্দ ইসলাম রাফি, রুবেল হোসেন, সায়মন, আল আমিন, মতিউর প্রমূখ।