বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
চিটাগাংরোড রেন্ট এ কার মালিক সমিতির সভাপতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে মহাসড়কে ফুটপাথ উচ্ছেদ অভিযান,আটক- ১১ রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া

আব্দুর রহমান আহবায়ক,  জায়েদ  যুগ্ম আহ্বায়ক ও কামাল হোসেন কে সদস্য সচিব করে এনসিপির ইউনিয়ন কমিটি ঘোষণা 

সম্রাট আকবরঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)   লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫অক্টোবর (শনিবার) ভাদুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ ও পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান (আবু নাইম) কে আহবায়ক জামির হোসেন জায়েদ কে যুগ্ম আহ্বায়ক ও কামাল হোসেন কে সদস্য সচিব করে ১৫সদস্য কমিটির অনুমোদন দেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী  মো: মাসুম বিল্লাহ ও যুগ্ম সমন্বয়কারী মাইন উদ্দিন। কমিটিতে মুখ্য সংগঠক করা হয়েছে ইয়াছিন হোসেন সোহাগ এবং সহ সংগঠক করা হয়েছে জুয়েল কে। এছাড়া আরো ১০ জনকে সদস্য করা হয়েছে।
আহবায়ক আব্দুর রহমান (আবু নাইম) বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সেবা করে আসছি। তারই ধারাবাহিকতায় এলাকার মানুষের সেবার  মান বাড়াতে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। এখন আমার উপর যেই দায়িত্ব দল দিয়েছে আমি তার মাধ্যমে এলাকাবাসীর আরো উন্নয়ন করার চেষ্টা করবো। সেই সাথে দলীয় নিয়ম মেনে সকল কে সাথে নিয়ে চলতে এলাকাবাসীর সহযোগীতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত