মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদি পূর্বপাড়ায় থানা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানের সহচর আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কামরুন নাহার শারমিন সিদ্ধিরগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের  করেছেন। অভিযুক্তরা হলেন পাইনাদি সিআই খোলা এলাকার কামালের পুত্র ও আতাহার আলীর নাতি সাগর (২৩) একই এলাকার জাকিরের পুত্র কিশোর গ্যাং লিডার জিহাদ (২৪) ও শরীফ (২৩)। অভিযোগকারী বলেন, গত ৩০এপ্রিল রাত ১০:৩০মিনিটে আমাদের বাড়িতে সাগর, জিহাদ , শরীফ সহ ২০-২৫ জন লোক চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি, চাকু, লোহার রড হাতে নিয়ে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আমার স্বামী মাসুদ রানাকে গালিগালাজ করতে থাকে। তাদের মধ্যে শরিফ গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। তারা আমার গলায় চাকু ঠেকিয়ে আমার ঘরের আলমারির ভিতর থেকে ১ লক্ষ ৫৭ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায় । যাওয়ার সময় লোহার রড দিয়ে দরজা জানালা আঘাত করে  পাঁচ লক্ষ টাকা পুনরায় দাবি করে এবং আমার স্বামীকে ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

কামরুন নাহার শারমিন জানান, সাগর ও তার কিশোর গ্যাং বন্ধুরা আমাদের বাড়ির পিছনে মাদক সেবন ও মাদক ব্যবসা করতে চাইলে আমার স্বামী তাদেরকে বাধা দেয়। সেজন্য তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে হামলা চালায় এবং লুটপাট করে। আমরা এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত