বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

অতিরিক্ত আইজিপি হলেন ৬ জন

 

অন্তর্বর্তী সরকারের সময় বদলী, পদোন্নতি, বাধ্যতামূলক অবসরের চলমান প্রক্রিয়ার মধ্যে পুলিশের ছয় কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (২রা অক্টোবর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

অতিরিক্ত আইজি হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আলমগীর আলম ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং সরদা পুলিশ একাডেমির ডিআইজি মো. আবদুল্লাহ আল মাহমুদ।

এছাড়াও রয়েছেন পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. মতিউর রহমান এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত) সরদার তমিজ উদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত